• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মুরগির দামে সামান্য স্বস্তি, গরু-খাসির বাজার স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন আসেনি।

মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, আগের সপ্তাহে যা ছিল ৩১০ টাকা। এ ছাড়া পাকিস্তানি মুরগির দাম ৩২০ টাকা থেকে নেমে এসেছে ২৯০-৩০০ টাকায়। দেশি মুরগিও কম দামে বিক্রি হচ্ছে-প্রতি কেজি ৫৫০ থেকে ৫৬০ টাকায়, যেখানে গত সপ্তাহে ছিল ৬০০ টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে। বিক্রেতা ফরিদ বলেন, “এ সপ্তাহে মুরগির দাম কিছুটা কমেছে, কারণ সাপ্লাই ভালো ছিল।”

বাজারে আসা ক্রেতা মোস্তফা জামান বলেন, “অন্যান্য মুরগির দাম কমলেও শেষ পর্যন্ত ব্রয়লারেই ভরসা রাখতে হয়। বাকি মুরগির দাম এখনও নাগালের বাইরে।”
আরেক ক্রেতা কাজী আসাদ জানান, “মাসের শেষে আপাতত ব্রয়লার কেনা ছাড়া উপায় নেই।”

তবে মুরগির দামে স্বস্তি এলেও গরু ও খাসির মাংসের বাজারে কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায় এবং খাসির মাংস ১,০০০ টাকায়, যা আগের সপ্তাহের সমান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন