• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৯ রেফারি বরখাস্ত

স্পোর্টস ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

তুরস্কের ফুটবলে বেটিং কেলেঙ্কারিতে নেমেছে বড় ধরনের ঝড়। ম্যাচ পরিচালনায় থাকা রেফারি ও সহকারী রেফারিরাই সরাসরি বাজি ধরেছেন-এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর এবার কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) টিএফএফ জানায়, সরাসরি বেটিংয়ে জড়িত থাকার দায়ে পেশাদার লিগের ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে ৮ থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আরও ৩ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। 

এর আগে টিএফএফ জানিয়েছিল, তুর্কি ফুটবলে কর্মরত ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অন্তত একটি করে অ্যাকাউন্ট রয়েছে। তাদের মধ্যে ১৫২ রেফারি বেটিং অ্যাপে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ৭ জন সর্বোচ্চ পর্যায়ের রেফারি ও ১৫ জন সহকারী রেফারি।

ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগ্লু বলেন, “তুর্কি ফুটবলের সুনাম নির্ভর করে সততা ও ন্যায়বিচারের ওপর। বেটিংয়ে অংশ নেওয়া শুধু নিয়মভঙ্গ নয়, এটি ফুটবলের আত্মাকে কলুষিত করেছে।”

তদন্তে উঠে এসেছে, একজন রেফারি গত পাঁচ বছরে ১৮,২২৭ ম্যাচে বাজি ধরেছেন, আর অন্তত ১০ জন রেফারি ১০ হাজারের বেশি ম্যাচে অংশ নিয়েছেন।

তবে এই কেলেঙ্কারির সীমা এখানেই শেষ নয়। তুর্কি সম্প্রচার মাধ্যম হ্যাবারতুর্ক জানিয়েছে, রেফারিদের পাশাপাশি ৩,৭০০ ফুটবলারের বিরুদ্ধেও তদন্ত চলছে-যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন ক্লাব ও লিগের খেলোয়াড়রাও।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি
মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি