• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হেফাজতে আটক অবস্থায় নিহত আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে দেশটি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত দেওয়া অনেক মরদেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসা সূত্র জানিয়েছে, আগের ফেরত পাওয়া মরদেহগুলোতেও চোখ বাঁধা, হাতকড়া পরানো, পোড়া ও বিকৃত দেহ দেখা গিয়েছিল। অনেকের শরীর থেকে অঙ্গ বা দাঁত নিখোঁজ ছিল বলে জানা গেছে। বর্তমানে মৃতদেহগুলো শনাক্তের কাজ চলছে।

সর্বশেষ এ হস্তান্তরের পর ইসরায়েলের হেফাজত থেকে মোট ২২৫ জন ফিলিস্তিনি বন্দির দেহাবশেষ ফেরত এসেছে।

এই দেহাবশেষ ফেরত দেওয়া হয়েছে ফিলিস্তিনি বন্দি ও ইসরায়েলি জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে। চুক্তির আওতায় হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে, আর ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে।

অন্যদিকে, রেড ক্রস জানিয়েছে, ইসরায়েল জিম্মি হিসেবে থাকা তিনজনের অজ্ঞাত মৃতদেহ ফেরত পেয়েছে। এ নিয়ে হামাস এখন পর্যন্ত ১৭ জন ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত দিয়েছে। চুক্তি অনুযায়ী, হামাস মোট ২৮ জন জিম্মির দেহাবশেষ ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, চলমান নড়বড়ে যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। শুক্রবারের হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি গুলিতে একজন নিহত ও তার ভাই আহত হন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে শেলিংয়ে আরও একজন নিহত হন এবং পূর্বের হামলায় আহত এক ফিলিস্তিনির মৃত্যুও হয়েছে।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের