• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকালে পাংশা পৌরসভার সরদার বাসস্ট্যান্ড ও মৈশালা বড়গাছি বাসস্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, রাজবাড়ী-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদের নির্দেশনায় ধানের শীষের পক্ষে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন, পাংশা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান (পাপ্পু), উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু বক্কার মন্ডল (বকু মন্ডল) ও সহ-সভাপতি আ: জব্বার মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পর্যায়ক্রমে উপজেলার সকল এলাকায় এ লিফলেট বিতরণ করা হবে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার