• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যেও না প্লিজ....

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ১০:২৩ পি.এম.
কবি হাসান সেলিম। ছবি-ফেসবুক

যেও না প্লিজ,প্লিজ যেও না,  

ওই সমুদ্র গর্ভে,অজানা আঁধারে

তোমার শূন্যতা একদিন আমায়  

চিরকালীন শুন্যতায় ডোবাবে।

কি এমন দুঃখ বলো,  

যা তোমায় টেনে নেয় তলানির নিচে?  

আমায় একটিবার দেখো, বলো—  

আমি তো এখনো আছি পাশে চুপিচুপি।

তুমি হারিয়ে গেলে,  

এই শহরের আলোও নিভে যাবে।  

তোমার হাসির রংহীন অভাব  

আমার সমস্ত দিন কালো করে দেবে।

তোমার চোখের কষ্ট আমি পড়তে শিখেছি,  

তবুও বোবা ছিলাম,ক্ষমা কোরো আমায়।  

কিন্তু হারিয়ে যাওয়ার আগে  

আরেকবার ভাবো,থাকো না আমার জন্যই—  

কারণ তোমার জীবন শুধু তোমার নয়

তোমার সাথে জড়িয়ে আছে  

অসংখ্য ভালোবাসা,চাওয়া আর অপেক্ষা

এবং আমি ও আমার নিরব ভালোবাসা। 

যেও না প্লিজ…  

জীবনকে একবার সুযোগ দাও,  

আমি আছি,সত্যি বলছি আমি আছি—  

তোমার পাশে আলোর ছায়া হয়ে।

---- হাসান সেলিম 

ভিওডি বাংলা/ এমএইচপি/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ