• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হতে পারে ঘূর্ণিঝড়

নভেম্বরে একাধিক লঘুচাপের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক    ৩ নভেম্বর ২০২৫, ০২:২৩ পি.এম.
উত্তাল সমুদ্র। সংগৃহীত ছবি

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, এ মাসে দেশের সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেলেও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে — ২১ ও ২২ অক্টোবর সেখানে সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়। অপরদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তাপমাত্রা নেমে আসে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা