• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ১২:২৭ পি.এম.
সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী -ছবি সংগৃহীত
সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী -ছবি সংগৃহীত

সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

গতকাল বৃহস্পতিবার  (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে বারডেমের আইসিইউতে ভর্তি ছিলেন। 

রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।
 
দিনাজপুর-৪ আসনের এই সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার মন্ত্রিসভায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পরে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনিও মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ হারান।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সংসদে সড়ক পরিবহনমন্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
সংসদে নৌমন্ত্রী ‘লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিলের পরিকল্পনা নেই’
ছবি: সংগৃহীত
সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী