• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীকে ফুলেল অভ্যর্থনা

ঝালকাঠি প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে তিনি ঢাকা থেকে ঝালকাঠিতে পৌঁছালে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা, মিছিল ও স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নেন। ঝালকাঠি থেকে রাজাপুর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

রাজাপুরে পৌঁছে সেলিম রেজা সদ্যপ্রয়াত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে তিনি রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নৈকাঠিতে অবস্থান নেন এবং সেখানে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, নাসিম আকনের বড় ভাই ফিরোজ আকন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার মুসল্লিরা।

বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমি দেশের বাইরে থাকলেও আন্দোলনের অংশ হিসেবে কাজ করেছি। আমার মা তখন অসুস্থ ছিলেন, দেশে ফিরতে চাইলেও পারিনি—কারণ ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাকে দেশে ফিরতে দেয়নি। তবুও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমি আন্দোলন চালিয়ে গেছি। গুম-খুনের রাজনীতি চালিয়ে সরকার হাজারো পরিবারকে অন্ধকারে ডুবিয়েছে।”

তিনি আরও বলেন, “খুব শিগগিরই বিএনপি থেকে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন দেওয়া হবে। আমি সবাইকে অনুরোধ করছি—ঐক্যবদ্ধ থাকুন। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করবো। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসন জাতীয়তাবাদী শক্তির উপহার হিসেবে দেবো।”

মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সেলিম রেজা আরও বলেন, “নাসিম আকন ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সত্যিকারের দেশপ্রেমিক। রাজাপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্ত করতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ