• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ইসলামাবাদে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা। সংগৃহীত ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আদালত ভবনসংলগ্ন এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

পুলিশ সূত্রে জানা যায়, আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে আইনজীবী, মামলার পক্ষের লোকজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পর আদালত ভবন দ্রুত খালি করা হয় এবং সব কার্যক্রম স্থগিত করা হয়। পুলিশ, উদ্ধারকর্মী ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।

সূত্র: জিও নিউজ

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের