• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সোহেল তাজের স্ট্যাটাসে আ.লীগের হাইকমান্ডকে ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ-ছবি সংগৃহীত

গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আগামী ১৩ নভেম্বর ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়গুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি পোস্ট দিয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

ক্ষমতার কি লোভ-১ লাখ বেলুন নাকি বাসে আগুন? শিরোনামে দুপুরের দিকে দেওয়া ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘গণহত্যা, গুম-খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি-লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে-নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে।’ 
 
তিনি পোস্টে বলেছেন, ‘আমার আশ্চর্য লাগে, যখন চিন্তা করি-যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে? এর মানে একটাই-এরাই ছিল সুবিধাভোগী। আর এখন এরই পরিণতি হিসেবে খেসারত দিতে হবে নিরীহ, নিরপরাধ নেতাকর্মীদের।’

যদিও পোস্টে সরাসরি কাউকে ইঙ্গিত করা হয়নি, তবে সাবেক নেতার সমালোচনা স্পষ্টতই আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে করা বলে মনে করা হচ্ছে। ৫ আগস্টের পর থেকে সোহেল তাজ তার সাবেক দলের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ