• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ছত্তিশগড়ে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ পি.এম.
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংগৃহীত ছবি

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের ব্যাপক সংঘর্ষে অন্তত ছয় মাওবাদী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দেশটির পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। সংঘর্ষের ঘটনাটি এমন সময় ঘটল, যখন কয়েক সপ্তাহ আগে মাওবাদীরা তাদের দীর্ঘদিনের সশস্ত্র আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিল এবং সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব করেছিল।

ছত্তিশগড়ের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিনগম এএফপিকে বলেন, ‘বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর আমরা এখন পর্যন্ত জঙ্গল থেকে ছয় মাওবাদীর মৃতদেহ উদ্ধার করেছি।’

তিনি আরও জানান, সংঘর্ষে উভয়পক্ষের গুলিবিনিময় হয়েছে এবং ঘটনাস্থল থেকে আধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মাওবাদীদের “জ্যেষ্ঠ কমান্ডাররাও” রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত মাসে বলেছিলেন, ‌‌‘যারা আত্মসমর্পণ করতে চান, তাদের স্বাগত জানানো হবে। কিন্তু যারা অস্ত্র হাতে রাখবেন, তাদের কঠোর জবাব দেওয়া হবে।’

ভারতে ১৯৬৭ সালে চীনা বিপ্লবী মাও সেতুংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আদিবাসী অধিকার ও জমির দাবিতে এই সশস্ত্র আন্দোলন শুরু হয়।
তখন পশ্চিমবঙ্গের নকশালবাড়ি অঞ্চলে কৃষক বিদ্রোহ থেকেই এর সূচনা, যার ফলে বিদ্রোহীরা “নকশাল” নামেও পরিচিতি পায়।

গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন—এর মধ্যে বিদ্রোহী, সেনা সদস্য ও সাধারণ নাগরিকও রয়েছেন।

২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে মাওবাদীরা দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় প্রভাব বিস্তার করেছিল; তখন তাদের যোদ্ধার সংখ্যা ছিল ১৫ থেকে ২০ হাজারের মধ্যে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

গত অক্টোবরে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার জানায়, দুই দিনের অভিযানে মাওবাদীদের জ্যেষ্ঠ নেতা মল্লোজুলা ভেনুগোপাল রাওসহ ২৫০ জনেরও বেশি সদস্য আত্মসমর্পণ করেছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের