• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৭

চট্টগ্রাম প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পি.এম.
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৈতৃক বাসভবন। ছবি-সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৈতৃক বাসভবনে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরের পর পাঁচলাইশ থানা পুলিশ নগরের চশমা হিলের ওই ভবনে তল্লাশি চালায়। নওফেলের বাড়িতে ছাত্রলীগের একটি গ্রুপ জড়ো হয়েছে এমন তথ্যে অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় পুলিশ। তবে পুলিশ তল্লাশি চালিয়ে ছাত্রলীগের কাউকে না পেলেও সাত যুবককে আটক করেছে।

তাদের যাচাই-বাছাই করে লীগ সম্পৃক্ততা কিংবা সন্দেহভাজন কিছু না পেলে ছেড়ে দেওয়া হবে বলে জানান পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের পতনের ঠিক দুই দিন আগে ৩ আগস্ট সন্ধ্যায় ওই বাড়িতে অগ্নিসংযোগ হয়। তার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন, এরশাদ উল্লাহর বাড়িতে আগুন দেয় নওফেলের অনুসারীরা। মূলত বাড়িটি ফাঁকা থাকার কথা।

সরেজমিন দেখা গেছে, ওই বাড়ির একটি কিচেনে রান্না হচ্ছিল। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস