• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আ’লীগের আসলে হ্যাডম নেই : জাহেদ উর

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ নভেম্বর ২০২৫, ০৬:২০ পি.এম.
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। ছবি-সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমরা প্রায়ই  শুনতাম, আওয়ামী লীগ বিরোধী দলে গেলে দেখিয়ে দিতে পারে ইত্যাদি ইত্যাদি। খুব শুনতাম। কিন্তু আসলে তাদের হ্যাডম নেই। এ কথা আমি সব সময় কনটেস্ট করেছি।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার সময় আমার মনে হয়েছিল তারা এমন কিছু করবে যে সরকার পড়ে যাবে। কিন্তু কিচ্ছু হয়নি। এক এগারোর সময় শেখ হাসিনাকে ধরে নিয়ে গেছে, কিচ্ছু হয়নি। যা-ই হোক, আওয়ামী লীগের আসলে ওই শক্তি নাই।’

তিনি বলেন, এখনকার আওয়ামী লীগের কিছুই নাই। এটি একটি মাস্তান সংগঠন, মাফিয়া ও ডাকাতের দল। তার ওই নৈতিক শক্তিই থাকে না যে অ্যাকটিভ কোনো রাজনীতি করবে, মুভমেন্ট করবে। তবে চোরাগোপ্তা কিছু কাজ করার চেষ্টা করতে পারে টাকা দিয়ে, তার সঙ্গে ভারতের এজেন্টরা আছে, র কাজ করছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, তবে এটার মাধ্যমে তারা দেখাতে পারল যে এই প্রথম তারা কিছু করতে পারছে। আগুন লাগানো হোক, বোমা ফাটানো হোক তাতে যেটা হয় আওয়ামী লীগের দেশে যারা আছে তাদের কাছে মনে হবে আওয়ামী লীগ বেঁচে আছে। এই একটা বোধ তাদের কাছে যাওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, ‘আমার মনে হয় সরকারও প্রকাশ্যভাবে অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে।’

সরকারের উচিত ছিল ভেতরে স্টেপ নেওয়া, বাইরে অল্প ব্যাপার যে আমরা সব সময়ের মতো নিরাপত্তার ব্যাপারে সতর্ক আছি। কিন্তু আওয়ামী লীগের জন্য এটা করছি, ওটা করছি, সেটা করছি—এর মাধ্যমে আওয়ামী লীগকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি না।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ