• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

জাতীয় নির্বাচনের সাথে গণভোটের সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত :আতাউর

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলাম। তার যথার্থ কারণ আছে। জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধি প্রচারণা চালাবে। তখন জুলাই সনদের পক্ষে প্রচারণা তেমন হবে না। ফলে জুলাই সনদের পক্ষে মতামত সংগ্রহ ঝুঁকিতে পড়বে। আর জুলাই সনদ ঝুঁকিতে পড়লে আমাদের এতো রক্ত-জীবন উৎসর্গ করাটা বিফলে যেতে পারে। প্রধান উপদেষ্টা আমাদের এই উদ্বেগ আমলে না নিয়ে যে ঘোষণা দিয়েছেন তা আমরা সন্তুষ্টুচিত্তে মেনে নিতে পারছি না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের প্রেক্ষিতে সন্ধ্যা সাতটায় আয়োজিত জরুরী প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ব্যক্ত করেন দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

প্রেসব্রিফিংয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কেবল অর্থ সাশ্রয়ের জন্য এতো রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত জুলাই সনদকে ঝুঁকিতে ফেলার কোন কারণ ছিলো না। কিন্তু একটি দলকে সন্তুষ্টু করতে গিয়ে সরকার তাই করলো। এটা অনাকাঙ্ক্ষিত। গণভোট আলাদা করা হলে জুলাই সনদ আরো তাৎপর্যময় হতো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, তথাপিও সরকার প্রধানের আহবানের প্রতি সাড়া দিয়ে বৃহত্তর স্বার্থে এই বিষয়ে আমরা আরো পর্যালোচনা করবো। আমরা আমাদের কেন্দ্রীয় আমেলায় বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হবে এবং আন্দোলনরত আট দলের সাথেও আলোচনা করা হবে। আজকেই আটদলের সমন্বয় কমিটির বৈঠক আছে। এসব আলোচনার পরে আমাদের চুড়ান্ত মতামত ব্যক্ত করবো।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে
জামায়াত আমির জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে
প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী
প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপস নয়: আসিফ মাহমুদ
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপস নয়: আসিফ মাহমুদ