• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

মধুপুরে বিএনপি প্রার্থী স্বপন ফকিরের উঠান বৈঠকে ঐক্যের আহ্বান

   ১৪ নভেম্বর ২০২৫, ০১:০৭ পি.এম.

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফকির মাহবুব আনামের পক্ষে গ্রামে গ্রামে চলছে উঠান বৈঠক। মধ্য রাত অবধি চলা অধিকাংশ নির্বাচনী ওইসব বৈঠকে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও এ আসন থেকে তৃতীয় বারের মতো দলীয় মনোনীত প্রার্থী স্বপন ফকির উপস্থিত থেকে বক্তৃতা করছেন। 

ধানের শীষের পক্ষে ভোট প্রত্যাশা এবং নির্বাচিত হলে এলাকার নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে তিনি বিএনপির আদর্শের জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করার আহবান করছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট প্রত্যাশার এই বৈঠকে ফকির মাহবুব আনাম স্বপন প্রধান অতিথি ছিলেন।

স্বপন ফকির বলেছেন, “বিএনপির নমিনেশন কারো হাতের মোয়া নয়, যে না পেয়ে রাস্তা আটকে কান্নাকাটি করলেই দল কাউকে নমিনেশন দিয়ে দেবে।” 

তিনি বলেন, “আমার নেতা আগামীর দেশনায়ক তারেক রহমান দীর্ঘ যাচাই-বাছাইয়ের মাধ্যমেই এবার প্রার্থী চূড়ান্ত করেছেন। কেউ কেউ মনোনয়ন না পেয়ে হতাশ হচ্ছেন, কিন্তু দলীয় শৃঙ্খলা রক্ষা করে কাজ করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম.এ রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ'সহ ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদক ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি জনগণের আশা-ভরসার নাম। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই পরিবর্তনের জোয়ার সৃষ্টি হবে। উঠান বৈঠকে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার