• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৬ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় সুরুজ খলিফা (৩০) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

রোববার (১৬ নভেম্বর) সকালের দিকে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের ইসলাম শেখের গাছের বাগানে এ ঘটনা ঘটে। সুরুজ একই গ্রামের মৃত হবিবর খলিফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। এলাকাবাসী সকালে গাছের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে দ্রুত পাংশা থানা পুলিশকে খবর দেন।

পাংশা মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিচে নামিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।

নিহতের ভাই জানান, আমার ভাই ধারদেনায় জর্জরিত ছিল। দেনা পরিশোধ করতে না পারার মানসিক চাপে সে চরম সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, যশাই ইউনিয়নে একজন আত্মহত্যা করেছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ