• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

মাওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পি.এম.
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন ,বিএনপির রাজনীতির তিন প্রজন্ম—বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান জাতীয়তাবাদী দীক্ষা ও দেশপ্রেমের শিক্ষার জন্য মাওলানা ভাসানীর কাছে ঋণী।

জাতীয় প্রেসক্লাবে রোববার মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন,মাওলানা ভাসানী সাধারণ জীবনযাপন করলেও অসাধারণ চিন্তা করতে পারতেন এবং তার চিন্তাভাবনাকে রাজনীতিতে প্রয়োগ করতে পারদর্শী ছিলেন।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানী যে ‘ধানের শীষ’ প্রতীকের মাধ্যমে নির্বাচন করতেন, তা আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতীকের মধ্যে একটি। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রতীককে জনগণের কাছে উপহার হিসেবে দেন, যা বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে অনন্য বৈশিষ্ট্য বহন করে।

আলাল বলেন, মাওলানা ভাসানীর জীবন থেকে আমরা ‘সিম্পল লিভিং, হাই থিংকিং’ মত দৃষ্টান্ত গ্রহণ করতে পারি। তিনি জিয়াউর রহমানের জীবন ও দেশের মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা উদাহরণ হিসেবে তুলে ধরেন।

সভায় বিএনপির রাজনীতির তিন প্রজন্ম—বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান—কে জাতীয়তাবাদী দীক্ষা ও দেশপ্রেমের শিক্ষার জন্য মাওলানা ভাসানীর কাছে ঋণী উল্লেখ করা হয়।

শেষে আলাল মাওলানা ভাসানীর আত্মার জন্য দোয়া কামনা করে বলেন, তার জীবন থেকে অন্তত একটি ভালো কাজ নিজের চরিত্রে ধারণ করতে পারলে আজকের স্মরণ সভার উদ্দেশ্য সফল হবে।

মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, - মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের