• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ধর্ষণ মামলায় ‘প্রেমিক জিনকে’ অভিযুক্ত করলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাদর গ্রামে এক নারী তার জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। ৪০ বছর বয়সী নারী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কাকরালি থানায় প্রথম তথ্য বিবরণী (এফআইআর) জমা দেন। এফআইআরে তিনি দাবি করেন, অভিযুক্তের ওপর একটি জিন ভর করেছিল এবং সেই জিন তাকে তার বিরুদ্ধে অপরাধ করতে বাধ্য করেছে।

এফআইআরের কপিতে দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ৩৭৬ ধারা, অর্থাৎ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

এফআইআরে ওই নারী অভিযোগ করেন, ১৮ বছর বয়সী জামাই তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে। তবে তার দাবি, জামাইয়ের ওপর একটি জিন ভর করে এবং সেই জিনই তাকে এমন কাজ করায়।

তিনি বলেন, ‘আদিল নামে এক জিন আমার প্রেমে পড়েছে।’ অভিযোগ অনুযায়ী, ওই জিন যখন অভিযুক্তের ‘নিয়ন্ত্রণ নেয়’, তখন ওই নারীর সঙ্গে ‘যৌনসম্পর্ক না হওয়া পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায় ফেরে না।’

ভুক্তভোগীর দাবি, এসব ঘটনায় তার সংসারজীবন ‘ধ্বংস’ হয়ে গেছে। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

পাকিস্তানে জিনের প্রভাবে অপরাধ সংঘটনের অভিযোগ বিরল হলেও নতুন ঘটনা নয়। চলতি বছরের সেপ্টেম্বরে লাহোর হাইকোর্ট পাঞ্জাব পুলিশকে তলব করেছিলেন, যেখানে এক নিখোঁজ নারীর সন্ধান চাওয়া হয়েছিল এবং অভিযোগ ছিল যে, তাকে একটি জিন অপহরণ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের