• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

জরুরি সতর্কবার্তা অর্থ মন্ত্রণালয়ের, বিভ্রান্ত না হবার আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে জরুরি এক সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কার্যক্রমে অর্থ উপদেষ্টার ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে, যা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।

এতে আরও বলা হয়েছে, ওই ভিডিওতে ব্যবহৃত বক্তব্য বা তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থ উপদেষ্টার কোনও ধরনের সম্পৃক্ততা নেই। ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে ভয়েস পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে বলেও উল্লেখ করে মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া ভিডিওটি অপসারণ ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও বা নিউজে প্রতারিত না হওয়া, যাচাই ছাড়া কোনও আর্থিক লেনদেনে অংশ না নেওয়ার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, বিভিন্ন সময় এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তাই সচেতন ও সতর্ক থাকা জরুরি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন