• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অতিথিবর্গ দিবসের সূচনা করেন। 

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের এবং বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। 

এছাড়াও বক্তব্য রাখেন, আইডিইবি’র কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী রায়হান মিক্রা, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ৮৫ ভাগ উন্নয়ন কাজে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। তাদের নিরলস শ্রমে উন্নয়ন কাজগুলো বাস্তব রূপে বিকশিত হয়। তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পরে জেলায় কর্মরত বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর ও বিভাগের ডিপ্লোমা প্রকৌশলীগণ এবং বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র‌্যালী বের করেন। র‌্যালীটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগে গিয়ে শেষ হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ