• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

সাঘাটায় বেড়েছে ছিনতাইকারী ও মাদকাসক্ত

গাইবান্ধা প্রতিনিধি    ১৭ নভেম্বর ২০২৫, ০৮:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মোস্তাফিজুর রহমান (৪০) শশুর বাড়ী তেলিয়ান থেকে ভোর বেলা রওনা দিয়েছিলেন বোনার পাড়া রেলওয়ে স্টেশন, লালমনি এক্সপ্রেস ট্রেন এ কর্মস্থল কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। 

পথে তেলিয়ান বিলের উপর একদল ছিনতাইকারী তাকে আটক করে বেধড়ক মারধর করে একপর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান, নির্দয়ভাবে ছিনতাইকারীরা রাস্তায় পড়ে থাকা মোস্তাফিজুর রহমান কে পা দিয়ে লাথি মেরে তার মেরুদন্ডের হাড় ভেঙে দেন।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন , এক্সে রিপোর্টে দেখা যায় মোস্তাফিজুর রহমানের মেরুদন্ডের হাড় ভেঙে গিয়েছে ।

উল্লেখ্য:- সাঘাটা থানা বোনারপাড়া থেকে পূর্ব কচুয়াহাট পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা ২০১৯ সালে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, এরপর একাধিক বার রাস্তার সংস্কার কাজ শুরু হলোও অদৃশ্য কারনে তা এখনো শেষ হয়নি।

রাস্তার সংস্কার কাজ শেষ না হওয়ায় যানবাহন চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, ৬ কিলোমিটার রাস্তার পাশের প্রায় ২৫ গ্রামের মানুষ দূর্ভোগে রয়েছে।

অন্যদিকে যানবাহন শূন্য এই রাস্তায় বেড়েছে ছিনতাইকারী ও মাদকাসক্ত বখাটে যুবকের চলাচল।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ