• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় ঘোষণায়

মাদারীপুরের শিবচরে বিএনপির আনন্দ মিছিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষনায় মাদারীপুরের শিবচরে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। 

শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য ও মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লার নেতৃত্বে অংশ নেয় কয়েকশ’ নেতাকর্মী।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৮ টার দিকে শিবচর ৭১ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের কয়েকটি গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ। 

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান (সাজু) মোল্লাসহ শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতরাা বক্তব্য রাখেন।

এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা বলেন, শেখ হাসিনা আইনের শাসনকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনার ফাঁসির আদেশের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো।গত ১৭ বছর যেভাবে মানুষকে হত্যা করেছে,গুম করেছে এমন ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবী জানান তিনি। স্বৈরাচার শেখ হাসিনার রায়ে সাধারণ মানুষ আনন্দ-উল্লাস করছে, শিবচর উপজেলাবাসীর পাশাপাশি সারাদেশের মানুষই খুশি হয়েছে।সবার একটাই প্রত্যাশা তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হোক।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ