• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

ঝালকাঠি প্রতিনিধি    ১৮ নভেম্বর ২০২৫, ১১:১১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন রাজনৈতিক ঠিকানায় যোগ দেন।

মঠবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইন্দ্রোপাশা গ্রামের সাবেক যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন মেম্বার এবং বিএনপি নেতা সালমান মাহমুদ এর নেতৃত্বে এ যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসেন নবাগতদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মামুন মেম্বার বলেন, “দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বরিশালসহ বিভিন্ন স্থানে দলের পক্ষ থেকে আন্দোলন করেছি। কিন্তু ৫ আগস্টের পর বারবার অভিযোগ জানিয়েও স্থানীয় কিছু নেতার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে বুঝতে পেরেছি—এই দলে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমীর আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার ফারুখ আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার