• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অপেক্ষার গল্প....

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
কবি ও সাংবাদিক জামশেদ নাজিম। ছবি- ফেসবুক

দেয়ালের বুকে ঝুলে থাকা, দুটি নীরব মুখ—
সময়ের ভার তাদের চোখে জমে আছে,
একেকটি দৃষ্টি যেন ইতিহাসকে ধরে রেখেছে,
অবিকল থমকে থাকা অদৃশ্য শ্বাসের মতো।
মলিন দেয়ালও কথা বলে, চুপচাপ, 
দারুন গভীরভাবে—
কত স্বপ্নের আলো এখানে জ্বলে উঠেছে,
কত প্রতিশ্রুতির ছাই ফেলে গেছে
সময় আর ভুলের আড়ালে।
ফাঁকা চেয়ারের সারি
অপেক্ষায় দাঁড়িয়ে আছে,
কেউ কি আসবে, কবে আসবে,
নতুন আলো, নতুন শব্দ হাতে
ঘরটিকে আবার জীবন্ত করবে।
টেবিলজুড়ে ছড়িয়ে থাকা
মাইক্রোফোনের নিঃশব্দ ভিড়—
যেন শব্দ জন্ম নেয়ার আগে
সুদূর অতীতের ছায়ায় থমকে থাকে,
কত আশা, কত অভিমান
অবিকল মেঘের মতো ঘন।
ঘরের এক কোণে জমে আছে
অসমাপ্ত কথার ধোঁয়া,
যা বলা হয়নি, যা চাপা পড়েছে,
যা ইতিহাসের বুকেই গেঁথে গেছে।
এই সব নীরব ছায়া আজও
ঘরের মধুর নিঃশ্বাসে বাজে।
যে ঘর থেকে একসময় শব্দ উঠে
দেশ কেঁপেছে, আলো ছড়িয়েছে,
আজ সেই ঘর নিশ্চুপ—
নীরবতা নিজেই বলে সবকিছু,
গোপন ক্ষত, অদেখা রাত,
অবিরত অপেক্ষার গল্প,
আর ফাঁসির মঞ্চ!
------- জামশেদ নাজিম 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
যে শরীরের উপর নিয়ন্ত্রণ নেই, তার জন্য এত অন্যায় কেন?
যে শরীরের উপর নিয়ন্ত্রণ নেই, তার জন্য এত অন্যায় কেন?
অজানা অ্যাপ ও ফিশিং লিংক: প্রতারণার নতুন প্যাটার্ন
অজানা অ্যাপ ও ফিশিং লিংক: প্রতারণার নতুন প্যাটার্ন