• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

জাপানের ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ড

এক রাতে পুড়ল ১৭০ ভবন

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর ওইতায় একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক রাতেই আগুনে পুড়ে গেছে ১৭০টিরও বেশি ভবন। রাতভর আগুন জ্বলতে থাকায় অন্তত ৩০০ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার (১৯ নভেম্বর) জাপানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতার সাগানোসেকি এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের বিস্তার বাড়তে থাকে।

এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। ১৭৫ জনকে ইতোমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণ নিশ্চিত না হলেও তদন্ত চলছে।

প্রচারিত ফুটেজে দেখা গেছে-একাধিক ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর পাহাড়ি এলাকা জুড়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি জানিয়েছেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আঞ্চলিক সরকার জানিয়েছে, সহায়তা বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা হচ্ছে। পাশাপাশি ওইতার কিছু এলাকায় এখনো প্রায় ৩০০ বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় আছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের