• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ

লাইফস্টাইল    ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। পরিবার, সমাজ ও বিশ্বে পুরুষদের ইতিবাচক অবদানকে সম্মান জানাতেই এ বিশেষ দিবসের প্রচলন।

এ দিনে পুরুষ জীবনের নানা দিককে গুরুত্ব দেওয়া হয়-পুরুষ ও ছেলে শিশুদের স্বাস্থ্য, লিঙ্গসমতা, ইতিবাচক পুরুষ রোল মডেল তুলে ধরা এবং পুরুষের বিরুদ্ধে থাকা বৈষম্য নিয়ে আলোচনা হয়।

১৯৬০-এর দশকে পুরুষদের জন্য পৃথক দিবস ঘোষণার উদ্যোগ শুরু হলেও দিনের নির্দিষ্ট প্রস্তাব নিয়ে নানা মত ছিল। ১৯৬৯ সালে নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে ২৩ ফেব্রুয়ারি পুরুষ দিবস পালনের আগ্রহের কথা উল্লেখ ছিল, যদিও সোভিয়েত ইউনিয়নে ওই দিনটি দীর্ঘদিন ধরে ‘রেড আর্মি অ্যান্ড নেভি ডে’ হিসেবে উদযাপিত হতো। ফলে এটি আন্তর্জাতিক দিবস হিসেবে গৃহীত হয়নি।

শেষ পর্যন্ত ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ড. জেরোম টিলাকসিংহ আন্তর্জাতিক পুরুষ দিবস প্রতিষ্ঠা করেন। তিনি তার বাবার জন্মদিন এবং একই দিনে দেশের ফুটবল দলের বড় সাফল্যের স্মৃতিকে স্মরণীয় রাখতে ১৯ নভেম্বরকে বেছে নেন।

বর্তমানে বিশ্বজুড়ে এই দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করা হয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকে ব্যাপক আলোচনা। মূল প্রত্যাশা-পুরুষেরাও যেন প্রয়োজনীয় যত্ন, নিরাপত্তা ও সামাজিক স্বীকৃতি পান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকা আম খেলে শরীর গরম লাগে কেন?
পাকা আম খেলে শরীর গরম লাগে কেন?
খাবারের ভিডিও দেখলেই কমতে পারে ক্ষুধা, বলছে নতুন গবেষণা
খাবারের ভিডিও দেখলেই কমতে পারে ক্ষুধা, বলছে নতুন গবেষণা
সুস্থ জীবনের সহজ ও কার্যকর চাবিকাঠি, পাতাযুক্ত শাকসবজি
সুস্থ জীবনের সহজ ও কার্যকর চাবিকাঠি, পাতাযুক্ত শাকসবজি