• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সুড়ঙ্গ থেকে বের হয়েই ইসরায়েলি হামলায় নিহত ৫ যোদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক    ২১ নভেম্বর ২০২৫, ০৫:০০ পি.এম.
সশস্ত্র অবস্থায় হামাস যোদ্ধারা – ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।  

শুক্রবার (২১ নভেম্বর) নাহাল ব্রিগেডের সহায়তায় এ হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত মাসে যুদ্ধবিরতি শুরু হলেও রাফার অধিকাংশ অঞ্চল এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকায় প্রায় ২০০ হামাস যোদ্ধা সুড়ঙ্গের ভেতর আটকে ছিলেন। তাদের নিরাপদে বের করে গাজায় বা তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছিল। এর মধ্যেই পাঁচ যোদ্ধার প্রাণ যায়।

আইডিএফ দাবি করেছে, নিহতরা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল এবং সেটি সেনাদের জন্য ‘ঝুঁকিপূর্ণ পরিস্থিতি’ তৈরি করেছিল। তাই লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

এরআগে ইসরায়েল শর্ত দিয়েছিল, হামাসের আটকে থাকা ২০০ যোদ্ধাকে তাদের কাছে প্রথমে আত্মসমর্পণ করা হবে। এরপর তাদের ছাড়া হবে। আর কয়েকজনকে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। কিন্তু দখলদারদের এ দাবি প্রত্যাখ্যান করে হামাস বলেছিল, তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের