• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিএনপির রাজনীতি রংধনুর মতো: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এ.এম.
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি-ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান রয়েছে। তিনি বলেন, “এটা একটি রংধনুর মতো। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান, পাহাড়ি ও আদিবাসী সবাই বসবাস করি। আমরা সবাই বাংলাদেশি। এটাই বিএনপির রাজনীতি।”

শুক্রবার (২১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড় দিঘীরপাড় এলাকার মহাদেব মন্দির পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। “বেগম খালেদা জিয়া বিগত আন্দোলনে নির্যাতিত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে আছেন, তবে খুব শিগগিরই দেশে ফিরবেন,” তিনি উল্লেখ করেন। 

তিনি আশা প্রকাশ করেন, দেশে খুব শিগগিরই একটি স্বাভাবিক, নিয়মতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন হবে, যাতে সবাই অংশগ্রহণ করতে পারবেন।

এসময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, মহাদেব মন্দিরের সভাপতি পান কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক পংকজ দাস, বিএনপি নেতা মহিন উদ্দিন এবং শ্রমিক দল নেতা নাজমুল হাসান শ্যামল উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার