• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০৫:২২ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে। 

তিনি বলেন, সন্ত্রাস-অপরাধ দমনে সরকারের তেমন কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে না এবং সরকার শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে। এর প্রভাবেই যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে।

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, “গতকাল ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। এর পেছনে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদানের বিষয়ও দায়ী।”

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস