• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তীব্র খরার মধ্যে ইরানে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩১ পি.এম.
ভয়াবহ দাবানলের কবলে ইরান। সংগৃহীত ছবি

ভূপৃষ্ঠের পানির উৎস শুকিয়ে যাওয়া এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় ইরানে গত কয়েকদিন ধরে তীব্র খরা চলছে। এই সংকটের মধ্যেই দেশটির মাজানদারান প্রদেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। টানা সাত দিনেরও বেশি সময় ধরে পুড়ছে হিরকানিয়ান অরণ্য ও এর আশপাশের এলাকা।

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিরকানিয়ান অরণ্যটি। স্থানীয় ফায়ার সার্ভিস ও বাসিন্দারা রোববার এএফপিকে জানান, টানা এক সপ্তাহের প্রচেষ্টায় আগুনের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আরও বলছেন, এই অগ্নিকাণ্ডের উৎপত্তি প্রাকৃতিক নয়; বরং মানবসৃষ্ট কারণেই আগুন লেগেছে।

কাস্পিয়ান সাগরের ইরান অংশের তটরেখা ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলজুড়ে বিস্তৃত হিরকানিয়ান অরণ্যের বয়স আড়াই থেকে পাঁচ কোটি বছরের মধ্যে বলে ইউনেস্কোর তথ্য থেকে জানা যায়। বিশ্বের সবচেয়ে প্রাণবৈচিত্র্যপূর্ণ অরণ্যগুলোর মধ্যে এটি অন্যতম। দুষ্প্রাপ্য এশীয় চিতা, পারসিয়ান চিতাবাঘসহ বহু স্তন্যপায়ী প্রাণী ও পাখির আবাসস্থল এই জঙ্গল। এখানে এমন কয়েকটি গাছের প্রজাতি রয়েছে, যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। এটিকে বিশ্বের সবচেয়ে প্রাচীন অরণ্যগুলোর একটি হিসেবেও বিবেচনা করা হয়।

এখন পর্যন্ত আগুন লোকালয়ে ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি। হতাহতের ঘটনাও জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছে মাজানদারান প্রাদেশিক সরকার।

এদিকে নাসা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজের বরাতে জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ১ হাজার ৫০০ একর বনভূমি পুড়ে গেছে।

এছাড়া ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জোলফা শহরের সংলগ্ন অরণ্যেও নতুন করে দাবানল শুরু হয়েছে।

ইরানে যখন রাজধানী তেহরানসহ বহু শহর-গ্রাম ভয়াবহ খরার কবলে পড়েছে, ঠিক সেই সময়েই এসব অগ্নিকাণ্ড দেখা দিয়েছে। তেহরানে বর্তমানে রেশনের ভিত্তিতে পানি সরবরাহ করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের মতে, গত ৬০ বছরে দেশে এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরা আর দেখা যায়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের