• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পি.এম.
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-ছবি: সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই তার তিন বোন অভিযোগ করেছেন, কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে তাদের পুলিশের ‘‘নৃশংস মারধরের’’ শিকার হতে হয়েছে।

ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান ও উজমা খান দাবি করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে সাক্ষাতের অনুমতি চাইলে পুলিশ তাদের ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর হামলা চালায়।

২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। তার বোনদের অভিযোগ, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।

পিটিআই বলেছে, কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ সমর্থকদের ওপর হামলা চালায় এবং ‘‘নৃশংসভাবে মারধর’’ করে। দলটি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

পাঞ্জাব পুলিশের প্রধানকে লেখা চিঠিতে তিন বোন অভিযোগ করেন, বিনা উসকানিতে পরিকল্পিত হামলা চালানো হয় এবং কারাগারের সামনে স্ট্রিটলাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। নরীন খান বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও তাদের টেনে হিঁচড়ে ফেলে মারধর করা হয়েছে।

ইমরান খানের আইনজীবীরা অভিযোগ করেছেন, তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে এবং বই, প্রয়োজনীয় জিনিসপত্র ও সাক্ষাতের সুযোগ সীমিত করা হয়েছে।

এদিকে খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের