• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অতন্দ্রানু রিপার অভিযোগ ‘মিথ্যা’: আলী রীয়াজ

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২০ পি.এম.
অধ্যাপক আলী রীয়াজ। সংগৃহীত ছবি
অধ্যাপক আলী রীয়াজ। সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে অতন্দ্রানু রিপা নামের এক নারীর ভিডিও বক্তব্য ও অভিযোগের বিষয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সরকার ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অসত্য ভিডিও বক্তব্য ছড়াচ্ছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরিত্রহননের চেষ্টা করছেন। সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের বিষয় বিবেচনা করছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওই নারীকে তিনি চেনেন না এবং তার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্কের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এসব বক্তব্য উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগকারীদের প্রতি এসব বক্তব্য প্রচার বন্ধ করার অনুরোধ জানান। নতুবা মানহানি, চরিত্র হনন ও আপত্তিকর প্রচারণার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশ-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ভিওডি বাংলা
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী