• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে জেল প্রশাসনের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৩ এ.এম.
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খান-‘সুস্থ ও জেলে রয়েছেন’ দাবি প্রশাসনের-ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) তার তিন বোন তাকে সাক্ষাৎ করতে গেলেও অনুমতি পাননি এবং নিরাপত্তা বাহিনীর আচরণ নিয়ে অভিযোগ তুলেছেন তারা।

এরপর বুধবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, ইমরান খান নাকি মারা গেছেন। ছড়িয়ে পড়া এই গুজব ও কর্তৃপক্ষের ‘রহস্যজনক নীরবতা’ ঘিরে উত্তেজনা তৈরি হয়।

অবশেষে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে জেল প্রশাসন। তাদের দাবি, ইমরান খানকে কোথাও স্থানান্তর করা হয়নি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, "আদিয়ালা জেল থেকে তার স্থানান্তর সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাচ্ছেন।"-খবর জিও নিউজের।

এদিকে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, তাকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলায় ২০২৩ সালের আগস্টে ইমরান খান কারাগারে যান।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, কারাগারে ইমরান আগের তুলনায় বেশ আরামে আছেন। তার ভাষ্য, "ইমরানের জন্য যে খাবারের মেনু আসে-সেটি পাঁচ তারকা হোটেলেও পাওয়া যায় না।" তিনি আরও জানান, ইমরান টেলিভিশন সুবিধা এবং ব্যায়ামের সরঞ্জামও ব্যবহার করতে পারেন।

নিজের কারাবাসের অভিজ্ঞতা উল্লেখ করে আসিফ বলেন, "আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, কারাগারের খাবার খেতাম। জানুয়ারিতে দুইটা কম্বল ছিল, গরম পানিও পেতাম না।"

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের