• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ০১:৫০ পি.এম.
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় এবং মিথ্যা অপপ্রচার চালানো হয়। তিনি সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এ মন্তব্য করেন। 

তিনি বলেন, “পুরো জাতি এখন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে। গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে সম্মান করতে হবে। গণতন্ত্রে সব বিষয়ে হয়তো ঐক্য থাকবে না, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে।”

ফখরুল আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা গণতন্ত্রকে শক্তিশালী করে না। তিনি বিএনপিকে প্রমাণিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও পরবর্তীতে বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “চাকরিসহ অন্যান্য ক্ষেত্রে নিজের অধিকারকে শক্তিশালী করতে হলে আপনার ইউনিয়নকে শক্তিশালী করতে হবে। কোনো দলের লেজুড়বৃত্তি না করে নিজের শক্তি দিয়ে এগিয়ে আসুন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের