• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৫ জুন থেকে একাদশে ভর্তি শুরু

   ৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ হলে আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করবেন। এর আগে ১৫ জুন থেকে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে।

সোমবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হবে ৮ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে একাদশ শ্রেণিতে পড়ছেন তাদের বার্ষিক পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হবে। আর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তাদের নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী
দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী
সুখবর পেল রেজিস্ট্রেশন করতে না পারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা
সুখবর পেল রেজিস্ট্রেশন করতে না পারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা