• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ছত্তিশগড়ে সংঘর্ষ: ১২ মাওবাদীসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক    ৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পি.এম.
নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে ১৫ জন নিহত। সংগৃহীত ছবি

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষে অন্তত ১২ মাওবাদী ও পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার বিজাপুর–দান্তেওয়াড়া জেলা সীমান্তের দুর্গম বনাঞ্চলে এ সংঘর্ষ ঘটে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মাওবাদী দমনে ছত্তিশগড়ে চলমান বিস্তৃত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে মোট হতাহত হন ১৫ জন। এর দুই সপ্তাহ আগে একই অঞ্চলে অভিযান চালিয়ে মাওবাদী শীর্ষ নেতা মাদভি হিদমা, তার স্ত্রীসহ ছয়জনকে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সর্বশেষ অভিযানে ঘটনাস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিঙ্গম।

মাওবাদী বা নকশাল বিদ্রোহীরা কয়েক দশক ধরে ছত্তিশগড়সহ ভারতের খনিজসমৃদ্ধ মধ্যাঞ্চলে প্রান্তিক আদিবাসীদের অধিকার রক্ষার নামে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। মাও সেতুংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে শুরু হওয়া এই বিদ্রোহ ২০০০-এর দশকের মাঝামাঝি চরমে পৌঁছে যায়, যখন দেশটির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলের নিয়ন্ত্রণে ছিল ১৫–২০ হাজার মাওবাদী যোদ্ধা।

সম্প্রতি মাওবাদীরা সশস্ত্র সংগ্রাম স্থগিত করে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত কয়েক সপ্তাহে প্রায় ৩০০ মাওবাদী যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তবে বিদ্রোহ নির্মূলে দিল্লির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। আগামী ২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদী বিদ্রোহ পুরোপুরি দমনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার।

১৯৬৭ থেকে এখন পর্যন্ত এই সংঘাতে ১২ হাজারের বেশি বিদ্রোহী, নিরাপত্তা সদস্য ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে।

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের