• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লোহাগড়ায় বসত ঘর থেকে গলিত মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি    ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নড়াইলের লোহাগড়া পৌরসভায় বসত ঘর থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। 
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের ইমরুল ভূঁইয়া তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। ইমরুল ভূঁইয়ার পরিবারের লোকজনের সাথে কোনো সম্পর্ক ছিলো না। এছাড়া তার স্ত্রীর সাথে এক বছর ধরে মামলা চলে আসছিল। 

বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখেন। 

পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্যে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস। ছবি: ভিওডি বাংলা
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস-বন্যায় ১০ জনের মৃত্যু
অসুস্থ নারী শ্রমিক
এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার। ছবি: ভিওডি বাংলা
গোপন তথ্যে কোস্ট গার্ডের তল্লাশি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার