• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি    ৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় মাওলানা সামছুল হক (৫৯) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সামছুল হক উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সামছুল হক। মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। মাইক্রোবাস ও এর চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস। ছবি: ভিওডি বাংলা
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস-বন্যায় ১০ জনের মৃত্যু
অসুস্থ নারী শ্রমিক
এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার। ছবি: ভিওডি বাংলা
গোপন তথ্যে কোস্ট গার্ডের তল্লাশি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার