• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুরে সন্তানসহ ৩ দিন ধরে নিখোঁজ প্রবাসীর স্ত্রী

মাদারীপুর প্রতিনিধি    ৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদারীপুরে চার মাসের কন্যা সন্তানসহ তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন নাদিরা বেগম নামে এক দুবাই প্রবাসীর স্ত্রী। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

নিখোঁজ নাদিরা কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং  ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে।

জানা গেছে, চার মাসের কন্যাসন্তানকে কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন প্রবাসীর স্ত্রী নাদিরা। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে প্রবাসী মানিকের বড় বোন রাশিদা বেগম গত ১ ডিসেম্বর কালকিনি থানায় একটি জিডি করেন।

মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন, আমাদের বাড়ি থেকে নাদিরা সোমবার সকাল ৯টার দিকে বের হন। তারপর থেকেই নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাই।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা বলেন, থানায় সাধারণ ডায়েরির সূত্র ধরেই গৃহবধূকে উদ্ধারের কার্যক্রম চলছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ নারী শ্রমিক
এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার। ছবি: ভিওডি বাংলা
গোপন তথ্যে কোস্ট গার্ডের তল্লাশি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার