• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল

বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন

নিজস্ব প্রতিবেদক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি।’ 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ (শুক্রবার) রাজধানীর নয়াপল্টনে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।  

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সব মানুষে দল-মত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তার অভিভাবকত্বে আমরা উত্তোরণ হয়ে যেতে পারি, সেজন্য দেশের জনগণ আল্লাহ তায়ালার কাছে আকুতি করেছেন। 

বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রীর সুস্থতার জন্য চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার। আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ। সে কারণে তিনি ফ্লাই করতে পারবেন কি না সেটা চিকিৎসকরা নিশ্চিত করলেই তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্য রওনা দেওয়া হবে। 

সবার কাছে দলীয় চেয়ারপারনের সুস্থতার জন্য দোয়া চেয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সবাই মিলে পরম করুণাময়ের কাছে দোয়া করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন। 

সূত্র : বাসস।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস