• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন বিলম্ব হলে শঙ্কা বাড়বে : মান্না

কুড়িগ্রাম প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পি.এম.
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগৃহীত ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে। কখনো বলা হচ্ছে ৭–৮ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা হবে, আবার শোনা যাচ্ছে ১১ ডিসেম্বর। এখন আবার কমিশন বলছে, নির্বাচনের তারিখ নিয়ে তারা কোনো কথা বলবে না। তিনি বলেন, “আমরা বলেছি, রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচনে যত বিলম্ব হবে, তত শঙ্কা বাড়বে।”

রোববার (৭ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মান্না।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার বড় অবদান রয়েছে। তিনি বহু কষ্ট সহ্য করেছেন। সবাই চান তিনি নির্বাচনী প্রক্রিয়ায় থাকুন। তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে বলেও মন্তব্য করেন মান্না। তিনি বলেন, “আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়েই হবে।”

নির্বাচনী সমঝোতা প্রসঙ্গে মান্না বলেন, গত ১৫ বছরের আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন দলের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং এখনও আলাপ-আলোচনা চলছে। তবে এখনো কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। “আমরা এককভাবে কিছু করতে চাই না,” মন্তব্য করেন তিনি।

এ সময় দলের সাধারণ সম্পাদক শহিদুল্যা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম ও সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
তারেক রহমান: পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে
নিপুণ রায় চৌধুরী: নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে