• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মির্জা ফখরুলের স্মৃতিচারণা

‘৮৮ সালে আমার প্রতীক ছিল সাইকেল’

নিজস্ব প্রতিবেদক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ছাত্রজীবনের রাজনীতি, স্বাধীনতা-উত্তর সংগ্রাম ও প্রথম নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে ফেসবুকে দিয়েছেন এক স্মৃতিচারণমূলক পোস্ট। সেখানে তিনি জানিয়েছেন—১৯৮৮ সালের পৌরসভা নির্বাচনে তাঁর প্রতীক ছিল ‘সাইকেল’।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমি ছাত্রজীবনে রাজনীতি করেছি, ১৯৬৯ সালের আন্দোলনে ছিলাম সরাসরি জড়িত। আমার পরিবার রাজনীতি করলেও নিজের যোগ্যতায় নিজের জায়গা নিজে করে নিতে চেয়েছি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও শুরু রুট লেভেল থেকে।

তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ের ওয়াহিদ নামে এক পরিচিত ব্যক্তির একটি ফেসবুক স্ট্যাটাস তাঁর পুরোনো স্মৃতি জাগিয়ে দেয়। আজ ঠাকুরগাঁওয়ের ওয়াহিদের স্ট্যাটাস দেখে মনে পড়েছে সে দিনগুলো। ওয়াহিদ তখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ে। সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরগাঁর পৌরসভার উন্নয়নের জন্য পৌর চেয়ারম্যান হিসাবে নির্বাচনে দাঁড়িয়ে ছিলাম এবং আল্লাহর রহমতে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম।

মির্জা ফখরুলের পোস্টে তাঁর প্রথম নির্বাচনী প্রতীক নিয়েও স্মৃতিচারণ আসে। তিনি লেখেন, ওয়াহিদকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। ১৯৮৮-এর পৌরসভার নির্বাচনে আমার মার্কা ছিল সাইকেল।

রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় প্রথম নির্বাচনের সেই প্রতীক আজও যেন তাঁর কাছে বিশেষ এক স্মৃতি—ফেসবুক পোস্টে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ