• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবু হেনা মোস্তফা কামাল ও সেক্রেটারি ফরহাদ হোসেন ও সদস্য মোঃ জিল্লুর রহমান ও হাফিজুল রহমান ও নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনিসুর রহমান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। 

সে সময় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন। সভা শেষে দুর্নীতিবিরোধী অঙ্গীকার পাঠ ও শপথ গ্রহণ করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার। ছবি: ভিওডি বাংলা
গোপন তথ্যে কোস্ট গার্ডের তল্লাশি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে