{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে ওঠার আগেই আবারও বিপর্যয়ের মুখে পড়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনজনিত ঘন ঘন বন্যার ধাক্কায় জর্জরিত এই শহরে এবার একটি সাততলা ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। ভবনের ভেতরে আরও অনেকে আটকা থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তের মধ্যেই ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভবনটিতে জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর ইন্দোনেশীয় শাখা ‘টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র কার্যালয় অবস্থিত ছিল।

আগুন লাগার পর আতঙ্কিত কর্মীরা প্রাণ বাঁচাতে মই ব্যবহার করে ওপরের তলা থেকে নিচে নেমে আসেন। সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানিয়েছেন, আগুন নিভে গেলেও ভবনের ভেতরে আটকে পড়া আরও সম্ভাব্য হতাহতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় টেলিভিশনের ফুটেজে উদ্ধারকর্মীদের বডি ব্যাগে করে মরদেহ বের করতে দেখা গেছে, যা জাকার্তার ওপর নেমে আসা এই নতুন বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে।

উল্লেখ্য, সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল সংশ্লিষ্ট কর্মকর্তারা।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম
স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পাঠাল ইরান
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পাঠাল ইরান
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি