{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জ-১ জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ি মেফতাহুল উলুম কওমি মাদ্রাসায় ইসলামী জালসা শেষে এ হামলার ঘটনা ঘটে বলে কাজিপুর থানার ওসি শাহ এনায়েতুর রহমান জানান।

আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জামায়াত প্রার্থী মাওলানা শাহিনুর আলম অভিযোগ করেন, “বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে জলসায় বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করার পর আমি জলসার প্রধান মেহমান হিসেবে মঞ্চে উঠি। সেখানে বক্তব্য দেওয়ার সময় আমাকে বাধা দেওয়া হয়।”

“সেখান থেকে ফেরার পথে কিছুদুর আসার পরই পিছন থেকে আমাদের গাড়ি বহরে হামলা করা হয়। এরপর সেখানে থেকে সরে গিয়ে প্রায় দুই কিলোমিটার দুরে সোনামুখি এলাকায় অবস্থান করাকালে সেখানেও আমাদের ওপর হামলা হয়। এতে দলের ১০-১৫ নেতাকর্মী আহত হয় এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।”

জড়িতদের গ্রেপ্তার দাবি করে তিনি বলেন, এ ঘটনায় মামলা করা হবে। পাশাপাশি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

এদিকে, হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে শহরে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি নেওয়া হবে।”

বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, “হামলার ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। জামায়াতের নেতাকর্মীরা বহিরাগত ও আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে মিছিল করে জলসা মঞ্চে উপস্থিত হন।

“বিষয়টি স্থানীয়রা খারাপভাবে নিয়ে তাৎক্ষণিক জলসা বন্ধ করে দিয়েছিল। পরে আমি সবাইকে সঙ্গে নিয়ে আবারও জলসা শুরু করি। এরপর জলসা এলাকা থেকে আমি চলে আসার পর শুনতে পারি তাদের গাড়ি বহরে হামলা হয়েছে।”

কাজিপুর থানার ওসি শাহ এনায়েতুর রহমান বলেন, “দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী