{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের কালিহাতীর স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর হোসেনকে এক নারীকে দিয়ে মিথ্যা ও  ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেপ্তার ও গ্রেপ্তারকালীন শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেস্বর) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচিতে জেলার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা শ্রোণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের সিনিয়র  রিপোর্টার সোহেল তালুকদার, এখন টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাউসার আহমেদ, কালিহাতী প্র্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন,বাসাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনায়েত করিম বিজয়,গ্রেপতারকৃত সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের স্ত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। 
সাংবাদিক জাহাঙ্গীরের স্ত্রী বলেন,পুলিশ এসে  আমাদের বাড়ীতে ভাংচুর করে। বাড়ির ভিতরে ঢুকে মারধর করে। এসময় তার দাদী বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় মামলার চক্রান্ত কারী তোফাজ্জল হোসেন তুহিন ও তার লোক জন বাহিরে আবস্থান করছিল। তাদের খুশি করতে পুলিশ আমাদের সাথে অমানবিক আচরণ করে।

মানববন্ধনের বক্তারা বলেন, ওই নারী ও এক প্রভাবশালীর বিরুদ্ধে নিউজ করায় তারা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করে। পুলিশ প্রভাবিত হয়ে মধ্যে রাতে বাড়িঘর ভাংচুর করে জাহাঙ্গীরকে অন্যায় ভাবে শারীরিক নির্যাতন করে।  যা আইন পরিপন্থী। জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় পুলিশের আচরণ সন্দেহ জনক বিধায় দায়ি পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এসময় বক্তারা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও জাহাঙ্গীরের অনতবিলম্বে মুক্তির দাবি জানান। 

মানববন্ধন শেষে সাংবাদিকরা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী