{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এ প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও র‍্যালি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুলকারনাইন শাওন, সমবায় কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ্ প্রমুখ।'

এ সময় আলোচনা সভায় অদম্য নারী ক্যাটাগরিতে সফল জননী হিসেবে পুরস্কার তুলে দিয়েছেন অমিতা নন্দী কে ও 'অদম্য নারীর বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিক সাফল্যের জন্য বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ সফল নারী হিসেবে দক্ষিণ জলদী এলাকার সাবনুর আক্তারকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া নারীদের শিক্ষার পথিকৃৎ। তাঁর জীবন থেকে শিক্ষার্থীরা সংগ্রাম, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতার অনুপ্রেরণা গ্রহণ করতে পারেন।’

মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার বলেন, বেগম রোকেয়ার কারণেই আজ নারীরা শিক্ষার পরিবেশ পেয়েছে। তাঁকে কখনো ভুলে যাওয়ার মতো নয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী