• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ এ.এম.
রাশিয়ার ইভানোভো এলাকায় পরীক্ষামূলক বিধ্বস্ত সামরিক কার্গো বিমান-ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব ৭ জন নিহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) মস্কোর নিকটবর্তী ইভানোভো ঘটেছে এই ঘটনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণায় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়াক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ। রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের উড়োজাহাজগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা গিয়েছিল। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো (টেস্ট ফ্লাইট) হয়েছিল বিমানটিকে। এ সময় বিমানটিতে পাইলটসহ ৭ জন যাত্রী ছিলেন। 

সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি এলাকায় আছড়ে পড়ে। রাজধানী মস্কো থেকে ইভানোভোর দূরত্ব ২০০ কিলোমিটার।

দুর্ঘটনার কারণ তদন্তে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে এবং তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

সূত্র: তাস

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট গণনার মধ্যে কোচবিহারে বিজেপি–তৃণমূল সংঘর্ষ
ভোট গণনার মধ্যে কোচবিহারে বিজেপি–তৃণমূল সংঘর্ষ
কেনিয়ায় আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু
কেনিয়ায় আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু
বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, আশা ছাড়েননি মমতা
বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, আশা ছাড়েননি মমতা