• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির ১৪ নারী প্রার্থী নির্বাচনে লড়বেন প্রথম ধাপে

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তালিকায় নারী প্রার্থী রয়েছেন ১৪ জন। পরিচিত মুখদের মধ্যে আছেন ডা. তাজনূভা জাবীন, ডা. তাসনিম জারা ও ডা. মাহমুদা আলম মিতু।

নির্বাচনী লড়াইয়ে নামা নারী প্রার্থীরা হলেন:
১. মনিরা শারমিন (নওগাঁ-৫)
২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)
৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)
৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)
৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১)
৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯)
৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)
৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)
৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)
১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)
১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)
১২. এডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)
১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)
১৪. এডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)

এদিকে ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা, খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে নামবেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস