• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪

মা-মেয়েকে হত্যা:

গ্রেপ্তার গৃহকর্মীর কাছ থেকে উদ্ধার মালামাল

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার কাছ থেকে সোনা, ল্যাপটপ, ছুরি উদ্ধার-ছবি: সংগৃহীত
গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার কাছ থেকে সোনা, ল্যাপটপ, ছুরি উদ্ধার-ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, মা-মেয়ে লায়লা আফরোজ ও নাফিজা বিনতে আজিজ হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা এবং তার স্বামী রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) স্বামীর দেওয়া তথ্যেই নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছয় ভরি সোনা, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাইনিজ ছুরি উদ্ধার করা হয়।

এদিকে মা-মেয়েকে হত্যা করে স্কুলড্রেস পরে পালিয়ে যাওয়ার নেপথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় মা লায়লা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। একপর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় আইনজীবী ফেডারেশনের পরিচিতি সভা
জাতীয় আইনজীবী ফেডারেশনের পরিচিতি সভা
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ